নোটিশ

প্রকাশের তারিখ: ০১ অক্টোবর, ২০২৬

১০ম শ্রেণির মেধাবৃত্তি-২০২৬ এর সময় পরিবর্তন

প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ,

আসসালামু আলাইকুম।

১০ম শ্রেণির শিক্ষার্থীদের নির্বাচনি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর ২০২৬ থেকে শুরু হওয়ায়, ১০ম শ্রেণির শিক্ষার্থীদের কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬-এর পূর্বনির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

 ১০ম শ্রেণির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: ২০ নভেম্বর ২০২৬, রোজ শুক্রবার।

 বিশেষ দ্রষ্টব্য:  ১০ম শ্রেণি ব্যতীত অন্যান্য সকল শ্রেণির কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬ পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ৩০ অক্টোবর, ২০২৬, রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে।

সকল শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের বিষয়টি গুরুত্বসহকারে লক্ষ্য করার জন্য অনুরোধ করা হলো।

ধন্যবাদান্তে
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
চাঁদপুর শহর শাখা।