নোটিশ
প্রকাশের তারিখ: ২১ অক্টোবর, ২০২৬
প্রবেশপত্র উত্তোলন সংক্রান্ত
📢 জরুরি নোটিশ
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬
প্রবেশপত্র উত্তোলন সংক্রান্ত
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬-এর সকল নিবন্ধিত শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ অক্টোবর ২০২৬ থেকে প্রবেশপত্র উত্তোলন শুরু হবে।
প্রবেশপত্র উত্তোলন করা যাবে দুইভাবে—
১. অনলাইনে: নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে Student ID ও নিবন্ধনের সময় ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
🌐 ওয়েবসাইট: প্রবেশপত্র | কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
২. সরাসরি: শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।
📌 দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা: দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রবেশপত্র উত্তোলন শুরু হবে ১১ নভেম্বর ২০২৬ থেকে। তাদের নির্ধারিত তারিখের পূর্বে প্রবেশপত্র উত্তোলনের প্রয়োজন নেই।
সকল শিক্ষার্থীকে যথাসময়ে প্রবেশপত্র সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
আয়োজনে
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
চাঁদপুর শহর শাখা