নোটিশ

প্রকাশের তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬

মেধাবৃত্তি ২০২৬ এর আসন বিন্যাস সংক্রান্ত

📢 জরুরি বিজ্ঞপ্তি

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬

কিশোরকণ্ঠ ফাউন্ডেশন | চাঁদপুর শহর শাখা

মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২৮ অক্টোবর ২০২৬ থেকে পরীক্ষার আসন বিন্যাস দেখা যাবে।

পরীক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ আসন বিন্যাস ও পরীক্ষা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য যাচাই করে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

🌐 ওয়েবসাইট লিংক: https://kishorkanthafoundation.com/chandpurtown/seatingplan

📌 ১০ম শ্রেণির পরীক্ষার্থীদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি

১০ম শ্রেণির মেধাবৃত্তি পরীক্ষা আগামী ২০ নভেম্বর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের উল্লিখিত তারিখ অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি গ্রহণ এবং পরবর্তী নির্দেশনার জন্য ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিগুলো অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

সকল পরীক্ষার্থীর সার্বিক সাফল্য কামনা করছি।

আয়োজনে,
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
চাঁদপুর শহর শাখা