নোটিশ
প্রকাশের তারিখ: ১৪ আগস্ট, ২০২৬
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর নিবন্ধন কার্যক্রম শুরু
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলার উদ্যোগে শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রতিভা মূল্যায়নের লক্ষ্যে “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬” আয়োজন করা হয়েছে। কক্সবাজার জেলার স্কুল ও মাদরাসার ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের উক্ত পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো যাচ্ছে।
নিবন্ধন সংক্রান্ত তথ্য
- নিবন্ধন সরাসরি অথবা অনলাইনে সম্পন্ন করা যাবে।
- অংশগ্রহণকারী শ্রেণি: ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম।
- নিবন্ধনের শেষ তারিখ: ১ অক্টোবর ২০২৬।
- নিবন্ধন ফি: ২০০/- (দুই শত) টাকা মাত্র।
- অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত নিবন্ধন আবেদন বাতিল বলে গণ্য হবে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য
- পরীক্ষা এমসিকিউ (MCQ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।
- পরীক্ষার সময়: ১ ঘণ্টা।
- পূর্ণমান: ১০০।
- ৪র্থ থেকে ৮ম শ্রেণির ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
- ৯ম ও ১০ম শ্রেণির ক্ষেত্রে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর প্রদান করা হবে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ০.২৫ নম্বর কর্তন করা হবে।
- পরীক্ষার সম্ভাব্য তারিখ: ১ নভেম্বর ২০২৬।
বৃত্তি ও পুরস্কার
পরীক্ষায় কৃতিত্বের ভিত্তিতে শিক্ষার্থীদের মধ্যে মোট ০৭ (সাত) লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে। এছাড়া প্রতিটি শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
বিশেষ নির্দেশনা
পরীক্ষার্থীদের পরীক্ষার অন্তত তিন দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময় নিশ্চিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলার নির্ধারিত প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশন
কক্সবাজার জেলা।