রেজিস্ট্রেশন ফী যাচাইকরণ

নিয়মাবলী

রেজিস্ট্রেশন সংক্রান্ত নিয়মাবলী


রেজিস্ট্রেশন সরাসরি বা অনলাইনে করা যাবে।

৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম, ৯ম ও ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ ও জমাদানের শেষ তারিখ শাখা: কক্সবাজার জেলা | রেজিট্রেশন শুরু: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ - রেজিট্রেশন শেষ: বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

পরীক্ষার তারিখ: শাখা: কক্সবাজার জেলা | রবিবার, ০১ নভেম্বর, ২০২৬ (সম্ভাব্য)

প্রয়োজনে পরীক্ষার তারিখ পরিবর্তন হতে পারে।

অসম্পূর্ণ অথবা ভুল তথ্যসংবলিত রেজিস্ট্রেশন ফরম বাতিল বলে গণ্য হবে।

রেজিস্ট্রেশন ফি: শাখা: কক্সবাজার জেলা | ৪র্থ - ১০ম : ২০০ টাকা


সরাসরি রেজিস্ট্রেশন-সংক্রান্ত নিয়মাবলি


বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী নির্ধারিত রেজিস্ট্রেশন ফি প্রদানপূর্বক শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের নিকট থেকে অথবা সরাসরি কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রতিনিধির নিকট থেকে রেজিস্ট্রেশন ফরম সংগ্রহ করতে পারবে এবং তা যথাযথভাবে পূরণ করে কিশোরকণ্ঠ পাঠক ফোরামের প্রতিনিধির নিকট জমা দিতে হবে।

পরীক্ষার্থীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি রেজিস্ট্রেশন ফরমের সাথে জমা দিতে হবে।


Online রেজিস্ট্রেশন-সংক্রান্ত নিয়মাবলি


১ম ধাপ : রেজিস্ট্রেশন

প্রয়োজনীয় তথ্য প্রদান করে রেজিস্ট্রেশন সম্পাদন করুন

রেজিস্ট্রেশন সফল ভাবে সম্পন্ন হলে আপনি একটি স্টুডেন্ট আইডি পাবেন ।

পরবর্তী কার্যক্রমের সম্পদন করার জন্য প্রদত্ত ফোন নাম্বার ও স্টুডেন্ট আইডি সংরক্ষণ করুন ।


২য় ধাপ : রেজিস্ট্রেশন ফি প্রদান

শাখার নির্ধারিত নম্বর এর মাধ্যমে রেজিস্ট্রেশন ফি প্রদান করুন। শাখা: কক্সবাজার জেলা | নগদ পারসোনাল: 01895606303 / বিকাশ পারসোনাল: 01895606303 /

নগদ , বিকাশ , ট্রানজেকশনের সময় আপনার স্টুডেন্ট আইডি রেফারেন্স হিসেবে প্রদান করুন।

বাটনে ক্লিক করে আপনার মোবাইল নম্বর, স্টুডেন্ট আইডি (রেজিস্ট্রেশন এর সময় যে নম্বর দিয়েছিলেন)নগদ , বিকাশ , ট্রানজেকশন আইডি প্রদান করে বাটনে ক্লিক করুন।

তথ্য যাচাই শেষে ৩-৪ কার্যদিবসের মধ্যে নিশ্চিত করা হবে, ততক্ষন ট্রানজেকশন আইডি সংরক্ষন করুন।

পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলি


পরীক্ষা মানবণ্টন অনুযায়ী MCQ পদ্ধতিতে হবে।

পরীক্ষা প্রবেশপত্রে নির্দেশিত স্থানে সরাসরি অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময় : ১ ঘণ্টা।

পূর্ণমান : ১০০ নম্বর।

৪র্থ ও ৫ম শ্রেণিতে প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর বরাদ্দ থাকবে, প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে ০.২০ নম্বর কেটে নেওয়া হবে।

প্রতিটি বিষয়ে আলাদা আলাদা পাশ করতে হবে। এক্ষেত্রে পাশ নম্বর ৪০%।

পরীক্ষার অন্তত তিন দিন পূর্বে প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষার কেন্দ্র, চুরান্ত তারিখ ও সময় জেনে নিতে হবে।

বিঃদ্রঃ পরীক্ষার নিয়মাবলি ও বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।


ফলাফল সংক্রান্ত নিয়মাবলি


ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ: শাখা: কক্সবাজার জেলা | মঙ্গলবার, ০১ ডিসেম্বর, ২০২৬ (সম্ভাব্য)

সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার ৬০ দিনের মধ্যে মেধাবৃত্তির ফলাফল ও জাতীয় পর্যায়ের প্রকাশ করা হবে।

প্রত্যেক শ্রেণিতে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রতিযোগীর জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।

ট্যালেন্টপুল, সাধারণ ও বিশেষ এই তিনটি গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের এককালীন শিক্ষা বৃত্তি বাবদ নগদ অর্থ সম্মাননা ও আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

বিঃদ্রঃ পরীক্ষার নিয়মাবলি ও বৃত্তি প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।